জনাব শরিফুজ্জামান নূর
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ময়মনসিংহ আইডিয়াল কলেজ
শিক্ষাস্তরের মধ্যে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা অথ্যান্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিক শ্রেণির পঠিত বিষয় সমূহের অর্জিত জ্ঞানের গভিরতা ও পরীক্ষার ফলাফল দ্বারা একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারিত হয়। প্রতিটি শিক্ষার্থীই সম্ভাবনাময় ও মেধাসম্পন্ন । প্রকৃত শিক্ষাবান্ধব পরিবেশ ও সঠিক পরিচর্যায় শিক্ষার্থীর মেধার বিকাশ ও সম্ভাবনার স্ফুরন ঘটে। ফলে শিক্ষার্থী সাফল্যের উ্চতর পর্যায়ে উপনিত হয়। এ জন্য প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ।
2008 সালে A MISSION FOR QUALITY EDUCATION স্লোগান নিয়ে আত্বপ্রকাশ করে ময়মনসিংহ আইডিয়াল কলেজ। শিক্ষার প্রানকেন্দ্র হিসাবে পরিচিত 20 শ্যামাচরন রায় রোড, নতুন বাজার ময়মনসিংহে আনুধিক ও সুমজ্জিত ক্যাম্পাসে সুপরিকল্পিত ভাবে পরিচালিত হচ্ছে কলেজের একাডেমিক ও প্রসাসনিক কার্যক্রম।
